আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক, ডিবিতে নেয়া হয়েছে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৮, ২০২৫, ০৫:৫২ অপরাহ্ণ
অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক, ডিবিতে নেয়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

রোববার (১৮ মে) শাহজালালের ইমিগ্রেশন এসপি আক্তার বিষয়টি একাত্তরকে নিশ্চিত করেন। তিনি জানান, অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটকের পর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

নুসরাত ফারিয়ার নামে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় রয়েছে। গত ২৯ এপ্রিল অভিনেত্রীর বিরুদ্ধে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভাটারা থানার ওসি মাজহুরুল ইসলাম।

সে সময় জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খানসহ ১৭ জনকে।

মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।

মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে।

মামলায় আরও উল্লেখ করা হয়, এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০