বৃহস্পতিবার (১২ আগস্ট) সিলেট বিভাগে আরও ৩৭৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারী বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই চারটি ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
ল্যাব সুত্র জানায়, বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ২৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন।
এছাড়া সরকারী বক্ষব্যাধি হাসপাতালে ১০১ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আর শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব ২১ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।