আজ রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মদিনার সড়কে প্রাণ গেল তিন বাংলাদেশির

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০২:৩৫ অপরাহ্ণ
মদিনার সড়কে প্রাণ গেল তিন বাংলাদেশির

নিহতরা হলেন- চট্টগ্রামের রায়হান, তার স্ত্রী ও ভাতিজী।

প্রবাস বার্তা:: সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন প্রবাসী বাংলাদেশি। এঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দেশটির মদিনা আলদার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পবিত্র মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মরুভূমির বালু ঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

নিহতরা হলেন- চট্টগ্রামের রায়হান, তার স্ত্রী ও ভাতিজী। অন্যদিকে আহত হয়েছেন রায়হানের ছেলে ও ইকবাল নামের এক মদিনা প্রবাসী ব্যবসায়ী।

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১