আজ রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চা নেই উজানভাটিতে, ব্রিটিশ নাগরিকের সাথে দুর্ব্যবহার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৬:৪৯ অপরাহ্ণ
চা নেই উজানভাটিতে, ব্রিটিশ নাগরিকের সাথে দুর্ব্যবহার

উজানভাটি ‘চা’ বিক্রি করে না! নাকি শুধু ‘চা’য়ে মাথা খারাপ দশা হয় তাদের। কোনটাই বুঝলেন না কেউ। ‘চা’র অর্ডারে ওয়েটারের অভদ্রতা। দৃষ্টতা। চরম লজ্জার ব্যাপার বাংলাদেশের জন্য।

একজন ব্রিটিশ নাগরিক। সপরিবারে বেরানোর জন্য পথ ধরেছেন ব্রাক্ষণবাড়িয়ার দিকে। ঘড়ির কাটায় বিকেল ৫টা বা সাড়ে পাঁচ।

গাড়ি নিয়ে থামালেন আশুগঞ্জ মহাসড়কের হোটেল উজানভাটিতে। আপ্যায়ন এর জন্য ওয়েটার এখানে নয় ওখানে আসুন।  এলেন।  গেলেন। বসলেন।

‘চা’য়ের অর্ডারে ওয়েটারের মাথা খারাপ। চা’র জন্য আসছেন? নেই…! এর মধ্যে বাকবিতন্ডা। অসভ্যতায় ভরপুর ওয়েটারের কথাগুলো।

সিলেটের গোয়ালাবাজার এলাকার বাসিন্দা ব্রিটিশ নাগরিক হোসাইন জাকির এমন দৃষ্টতার শিকার হয়েছেন।

সিলেটের বার্তাকে তিনি বলেন, এ জন্যই প্রবাসীরা দেশে আসেন না। প্রবাসী কেন এমন আচরণ তো উজানভাটিতে আসা সাধারণ অনেক যাত্রীদের সাথেই হচ্ছে৷ এটা মোটেই কাম্য নয়। ব্যবসার নামে হয়রানি করছে ওজানভাটি।

জাকির হোসাইন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি এসব বিষয় তদারকি করার দাবি জানান।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু জাফর বলেন, এ রকম কোনো অভিযোগ আমরা পাই নি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১