আজ শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

করোনায় সিলেটে দুইজনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৩:১৩ অপরাহ্ণ
করোনায় সিলেটে দুইজনের মৃত্যু

মহামারী করেনাভাইরাস ফের আঘাত হেনেছে সিলেটে।গত ২৪ঘন্টায় মরণব্যধী এই ভাইরাস কেড়ে নিয়েছে দুইজনের প্রাণ।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য জানিয়েছে।

তারা জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে সিলেটের দুই ব্যক্তি করোনাক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা ১২৫৫ জনে দাঁড়িয়েছে।

মৃতদের মধ্যে ওসমানী হাসপাতালে ১২৩ জনসহ সিলেটের ১০৫৯ জন রয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জের ৭৫ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৯ জন মারা গেছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনাক্রান্ত হয়েছেন ৫ জন। সবমিলিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা এখন ৬৭ হাজার ৮৫৯ জন।

এদের মধ্যে ৬৬ হাজার ৩১৫ জন সুস্থ হয়ে ওঠেছেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১