জাতীয় সংসদের হুইপ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে দালালদের দৌরাত্ম্য, দুর্নীতি, ময়লা আবর্জনা দূর করতে হবে।
হাসপাতালকে সুন্দর করে সাজাতে হবে। চিকিৎসাসেবার মান উন্নয়ন করতে হবে। যন্ত্রপাতি আধুনিকায়ন করতে হবে। এজন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যা প্রয়োজন তা বরাদ্দ দেবেন।
সোমবার দুপুরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
হাসপাতালের সভাকক্ষে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার।
বক্তব্য দেন- জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মঈনুল হক প্রমুখ।