আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বুধবার থেকে হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১, ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ণ
বুধবার থেকে হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক

মৌলভীবাজারে বাস আটক করে শ্রমিক হয়রানি, নির্যাতন ও লাইন বন্ধ করে দেয়ার প্রতিবাদে সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

৩ জুন ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য হবিগঞ্জ জেলায় এ ধর্মঘট চলবে বলে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সমন্বয় পরিষদের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হবিগঞ্জ বাস মালিক সমিতির ৪৮টি বাস হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট রোডে ৫৩ বছর ধরে চলাচল করছে। কিন্তু ২০২৫ সালের অক্টোবরে মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা হবিগঞ্জের বাস চলাচলে বাধা সৃষ্টি করছেন।’

আবু মঈন চৌধুরী সোহেল বলেন, ‘ধর্মঘট চলাকালে জেলা, বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস, ট্রাকসহ সংগঠনের আওতায় যত পরিবহন রয়েছে সব চলাচল বন্ধ থাকবে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান, হবিগঞ্জ বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী, ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন খান প্রমুখ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০