আজ মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অবৈধ বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে অ্যাকশনে প্রশাসন, ড্রেজার ধ্বংস

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২, ২০২৬, ০৬:১৪ অপরাহ্ণ
অবৈধ বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে অ্যাকশনে প্রশাসন, ড্রেজার ধ্বংস

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গোকুলপুর এলাকায় পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধ বালু ও মাটি উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ধ্বংস ও অকেজো করা হয়। পাশাপাশি প্রায় ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয় এবং একটি এক্সেভেটর থেকে ২টি ব্যাটারি জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম।

এ সময় তিনি বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় জনসাধারণের দুর্ভোগ বাড়ছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অবৈধ বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০