আজ ,

সাংবাদিক ফয়সল আহমদ বাবলুর শ্বাশুড়ির ইন্তেকাল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২০, ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ণ
সাংবাদিক ফয়সল আহমদ বাবলুর শ্বাশুড়ির ইন্তেকাল

দৈনিক সিলেটের মানচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলুর শাশুড়ী মজমুন্নেসা তাপাদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ভোর সাড়ে ৩টার দিকে নগরীর কুয়ারপার ইঙ্গুলালস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

তিনি ৫ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার প্রবাসী সন্তানরা দেশের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা দেশে পৌঁছানোর পর জানাজার সময় ও স্থান চূড়ান্ত করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।