আজ ,

লন্ডনে যুবলীগ নেতার বড় ভাইয়ের মৃত্যু, মহানগর যুবলীগের শোক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২১, ১২:০৩ অপরাহ্ণ
লন্ডনে যুবলীগ নেতার বড় ভাইয়ের মৃত্যু, মহানগর যুবলীগের শোক

লন্ডনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহির চৌধুরীর বড় ভাই সাদিক আহমদ ইন্তেকাল করেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।