সিলেট নগরীর মধুশহীদ এলাকায় এক প্রবাসীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসায় কেউ না থাকায় ডাকাত দলের সদস্যরা ঘরের গ্রীল ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে ১১ নং ওয়ার্ডের মধুশহীদ এলাকার মাজার গলির ৩০ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। এসময় স্টিল আলমিরা ভেঙে নগদ টাকা ও প্রায় ২২ ভরি স্বর্ণ নিয়ে যায় বলে দাবি করেছেন পরিবারটি।
একই সাথে আলমিরায় রক্ষিত প্রায় ৪শত পাউন্ড নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। এসময় ওই বাসার সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন বলে জানা যায়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, মধুশহীদ এলাকার প্রবাসীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। এসময় বাসায় কেউ ছিলেন না। পুলিশ ঘটনা শুনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করে। একই সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।