দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় সিলেট মহানগর তাঁতীদলের আহবায়ক কমিটির সদস্য জুনেল আহমদ (৩৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনেল আহমদ জিন্দাবাজারস্থ কাজী ম্যানশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফুজ্জামান।
এছাড়াও সিলেট মহানগর তাঁতি দলের ফেসবুক পেইজেও জুনেল আহমদের মৃত্যুর খবর পোস্ট করে শোক প্রকাশ করা হয়।