আজ ,

করোনায় ফ্রান্সে হবিগঞ্জের যুবকের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৮, ২০২০, ০২:৫০ অপরাহ্ণ
করোনায় ফ্রান্সে হবিগঞ্জের যুবকের মৃত্যু

ইফতেখার আহমদ দোলন। ফাইল ছবি

প্রবাস বার্তা:: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে ইফতেখার আহমদ দোলন নামে হবিগঞ্জের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

করোনা আক্রান্ত হয়ে এক মাস ৮ দিন চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে প্যারিসের পিটিই সালপেটরিরে হাসপাতালে তিনি মারা যান।

ইফতেখার আহমেদ দোলনের গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চল্লিশ দিন আগে করোনার উপসর্গ ধরা পড়লে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দোলন। এ সময় তার পাশে ছিল স্ত্রী ও সন্তান।

দোলন বাহুবল উপজেলার দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুলের সাবেক সহকারী শিক্ষক মৃত মধু মিয়ার ছেলে।

নিকটাত্মীয় রায়হান গণমাধ্যমকে জানান, আগামী সোমবার ফ্রান্সেই দোলনের দাফন সম্পন্ন হবে।