ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ফের প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স’র মুখোমুখি সংঘর্ষে ৭জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো -ছ ৭১ ১৬ ৬৮) ও সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৭ ০৪ ৩১) এর মাঝে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে প্রাইভেটকারে থাকা শিশু-নারীসহ মোট ৫ ও অ্যাম্বুলেন্সে থাকা ২জন আহত হন।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায় নি। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই আনোয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থলে আসছি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।