দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনের লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এসংক্রান্ত নতুন আইনের গেজেট প্রকাশ করেছে সরকার।
গেজেটে উল্লেখ করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্য একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিটের প্রয়োজন রয়েছে।
পাশাপাশি, এ ধরনের বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহি নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
এসব প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই বিদ্যমান র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের নতুন এই আইন প্রণয়ন করা হলো।