আজ ,

আপনার শেয়ারে নিখোঁজ নাহিদের সন্ধ্যান পেতে পারে পরিবার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ৯, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
আপনার শেয়ারে নিখোঁজ নাহিদের সন্ধ্যান পেতে পারে পরিবার

নিখোঁজ নাহিদ

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা এলাকা থেকে এক সপ্তাহ ধরে নাহিদ আহমদ নামের ১৫ বছরের এক কিশোর নিখোঁজ রয়েছে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ২ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজ নাহিদ বাড়ি কান্দিয়ার, গোপালগাঁও নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন।

পরবর্তীতে সে আর বাড়িতে ফিরে না আসায় থানায় একটি সাধারণ ডায়েরি (নং-২৯৪) করেন নিখোঁজ নাহিদের পিতা আনা মিয়া।

৬ জুলাই মোগলাবাজার থানায় করা ডায়েরি সূত্রে জানা যায় , নিখোঁজ নাহিদ আহমদ শ্যামলা বর্ণের, তার পরণে ছিল নীল রঙের শার্ট ও লুঙ্গি।

এ দিকে নিখোঁজ নাহিদ আহমদের সন্ধান কেউ পেয়ে থাকলে 01765999217 অথবা 01784725043 নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।