আজ ,

সুনামগঞ্জে চকোলেট খাওয়ার লোভ দেখিয়ে শিশুকে ‘ধর্ষণ’

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০২:৪৭ অপরাহ্ণ
সুনামগঞ্জে চকোলেট খাওয়ার লোভ দেখিয়ে শিশুকে ‘ধর্ষণ’

সুনামগঞ্জের তাহিরপুরে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং শিশুটির প্রতিবেশী।

শিশুটির চাচা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত কিশোর চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বাড়ির একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

পরে শিশুটি কান্না করতে করতে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানায়। পরিবারের সদস্যদের কাছে সে অভিযোগ করে, অভিযুক্ত কিশোর তার কাপড় খুলে শরীরে হাত দেওয়ার পর তাকে ধর্ষণ করেছে।

261f3b1f-0054-444b-89a2-d997ab4f7a0c

পরে রাত আটটার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুসফিকা মারজান বলেন, রাত আটটার দিকে একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের অভিযোগ ছিল, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়ে তাকে উন্নত চিকিৎসার

শিশুটির চাচা বলেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকের পরামর্শে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।