আজ ,

সিলেট বিএনপি: সবার আগে আব্দুল আহাদ খান জামালের প্রার্থীতা ঘোষণা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ণ
সিলেট বিএনপি: সবার আগে আব্দুল আহাদ খান জামালের প্রার্থীতা ঘোষণা

মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে সিলেট জেলা বিএনপি। তাই নতুন কমিটি গঠনের দাবি ওঠেছে সাংগঠনিক সভায়। বুধবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সাংগঠনিক সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল নিজেকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে ঘোষণা করে বলেন, দলের যারা ত্যাগী পরিক্ষিত নেতা। আন্দোলন সংগ্রামে যারা নিজেদের বিলিয়ে দিয়েছেন। তাদের মতো তিনি নিজেও গত ১৭ বছর দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন।

বক্তব্যে আব্দুল আহাদ খান জামাল বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-৩ আসন থেকে দলের মনোনয়ন চেয়েছিলেন। সেখানে এম এ মালেককে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ব্যারিস্টার সালামও দলের মনোনয়ন চেয়েছিলেন। ত্যাগ স্বীকার করায় দল তাঁকেও মূল্যায়ন করেছে। একইভাবে আব্দুল কাইয়ুম চৌধুরীও প্রার্থীতা প্রত্যাহার করায় দল তাকে সিসিক প্রশাসক হিসেবে মূল্যায়িত করেছে।

দল ত্যাগীদের বিভিন্নভাবে মূল্যায়ন করেছে। অন্তত সাংগঠনিকভাবে যেনো তারা ত্যাগীরা মূল্যায়ন পান, যারা বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম আর দলের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার কথা তাঁর বক্তব্যে ওঠে আসে।

সাংগঠনিক সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল প্রথম নিজেকে সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করেন।