আজ সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদের ৩টি জামাত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৪, ২০২৬, ০৮:৫০ অপরাহ্ণ
সিলেটের কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদের ৩টি জামাত

ঈদে ৩টি জামাত হবে কুদরত উল্লাহ মসজিদে
সিলেটের মানচিত্র ডেস্ক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে মসজিদ কর্তৃপক্ষ জামাতগুলোর সময়সূচি ও ইমামগণের নাম চূড়ান্ত করেছে।

মসজিদ কমিটি সূত্রে জানানো হয়েছে, ঈদের দিন প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, যেখানে ইমামতি করবেন কুদরত উল্লাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ। এবং তৃতীয় ও সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এই জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

এক বিজ্ঞপ্তিতে কুদরত উল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি মুকতাবিস উন নূর জানান, প্রতি বছরের ন্যায় এবারও সুশৃঙ্খলভাবে ঈদের জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি নির্দিষ্ট সময়ের অন্তত ১৫ মিনিট আগে মুসল্লিদের মসজিদে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।

একই সাথে তিনি পৃথক এই তিনটি জামাতকে সফল করার জন্য সকল ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১