শনিবার (১৮ এপ্রিল) সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিলটি পাঞ্চায়িত’র কেন্দ্রীয় কমিটির ডাকা জনসভার অনুমতি দেয়নি সিলেট মেট্রাপলিটন পুলিশ।
বুধবার দুপুরে সংগঠনের সহ প্রচার সম্পাদক কামাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকাল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে বিভাগের সচল রাস্তাঘাটের পূর্ণাঙ্গভাবে স্থায়ী সংস্কার, যোগাযোগ ব্যবস্থা স্থায়ী উন্নয়ন, সিলটি ভাষাকে রাষ্ট্রের দ্বিতীয় ভাষার স্বীকৃতি ও সিলেট বিভাগের স্বায়ত্ব শাসনের দাবিতে ডাকা সিলটি পাঞ্চায়িত’র জনসভার পুলিশ কমিশনার কর্তৃক অনুমতি না পাওয়ায় উক্ত সভা সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন সিলটি পাঞ্চায়িত’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ চৌধুরী।