আজ সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হাফেজ মাহমুদ হোসাইন দুই দশক ধরে কুরআনের খেদমত করছেন

[ppsp_buttons]
সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১১, ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ণ
হাফেজ মাহমুদ হোসাইন দুই দশক ধরে কুরআনের খেদমত করছেন

প্রায় দুই দশক ধরে পবিত্র কুরআনুল কারীমের খেদমত করে আসছেন হাফেজ মাহমুদ হোসাইন। তিনি হাফেজ হওয়ার পাশাপাশি মাওলানাও। কুরআন নাজিলের মাস রমজানে তারাবির নামাজে ইমামতির মহান দায়িত্ব পালন করছেন এই হাফেজে কুরআন।

কুরআন মানবজাতির গাইড লাইন। মুমিনদের আত্মার খোরাক। তেলাওয়াতে খুশি হয় মুমিনদের অন্তর। বাড়ে ঈমান। ঐশীগ্রন্থ। মহান আল্লাহর চিরন্তন বাণী। মিথ্যা ভুল ও সন্দেহের উর্ধ্বে এক মুজেজাপূর্ণ কিতাব। লাওহে মাহফুজে সংরক্ষিত কিতাব। হেরা গুহায় সূচনা এ কুরআন।

ইকরা বিসমি দিয়ে সূচনা। বাহক ফেরেশতা জিবরাইল। প্রিয় রাসুল ঠিকানা। কুরআন এক আলোর ফোয়ারা। হেরার জ্যোতি। কুরআন মানব জাতির মুক্তির মানুষের পথ নির্দেশিকা। মুমিনের ইমানের চেতনা। মুত্তাকির জান্নাতের ঠিকানা। পথচলার সমাধান। কুরআনের মাস রমজান।

এ মাসে কুরআন অবতীর্ণ হয়। তাইতো রমজান সম্মানিত। কুরআন ছোঁয়া লাগবে যে অন্তরে, সে অন্তর হবে উদ্ভাসিত। হবে সুবাসিত সুরভিত। কুরআনের ছোঁয়ায় ইমান হবে শাণিত। হবে তেজদ্বীপ্ত।
আল্লাহ তায়ালা বলেন, ‘যারা ঈমানদার তারা যখন আল্লাহর নাম নেয়, নরম হয় তাদের অন্তর। আর যখন তাদের সামনে কুরআন পাঠকরা হয়, তাদের ঈমান সজিব হয়ে উঠে। তারা মাওলা প্রেমে আত্মনিবেদিত হয়।-সুরাআনফাল: ২

পহেলা রোযা থেকে একাধারে ২৭ রোযা পর্যন্ত সিলেটের সকল মসজিদে মসজিদে হাফেযে কুরআনদের কণ্ঠে ধরণীত খোদার বানী। শীতল হয় মুসল্লিদের হৃদয়। এসকল হাফেজে কুরআনদের খেদমতে মুসল্লিরা মহান আল্লাহকে পাওয়ার আশায় থাকেন।

মাহে রমজানে তারাবির নামাজের ইমামতির দায়িত্ব পালন করা হাফেজে কুরআনদের নিয়ে নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেটের বিশেষ আয়োজন ‘আলোর পরশমণি’। আজ আমরা হাফেজ মাওলানা মাহমুদ হোসাইন’র কথা তুলে ধরছি।

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার শায়খে বাঘা রহ. স্মৃতি বিজড়িত এলাকা দক্ষিন বাঘা মাঝের মহল্লা গ্রামের মরহুম মহব্বত আলীর ঘরে ১৯৮৪ সালের ৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন হাফিজ মাওলানা মাহমুদ হোসাইন।

১৯৯৮ সালে বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া মাদরাসা থেকেপবিত্র কুরআনে হাকীমের হিফজ সম্পন্ন করেন তিনি। এই বছর থেকে (১৯৯৮) ২০০৭ সাল পর্যন্ত বিভিন্ন মসজিদে তিনি তারাবির নামাজে ইমামতি করে আসছেন।

২০০৮ সাল থেকে হাফেজ মাওলানা মাহমুদ হোসাইন গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার মসজিদে তারাবির নামাজে ইমামতি করছেন।

২০০৬/৭ শিক্ষাবর্ষে বাংলেদেশের স্বনামধন্য দ্বীনি বিদ্যাপিঠ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী চট্রগ্রাম থেকে দাওরায়ে হাদীস পাশ করেন।

হাফেজ মাওলানা মাহমুদ হোসাইন প্রথম ২ বছর ১৯৯৮ও ৯৯ নিজ মহল্লায়, ৩ বছর ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসা মসজিদে, ৩ বছর বৈটিকর বাজার মসজিদে, ২ বছর গোলাপনগর পশ্চিম গাঁও মসজিদে এবং চলতি রমজানে খয়রুগন্জ হেতিমগঞ্জ বাজার মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছেন।

হাফেজ মাওলানা মাহমুদ হোসাইন সারাজীবন কুরআনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে চান বলে আশা ব্যক্ত করেছেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০