আজ ,

ইউরোপ জমিয়ত সান্ডওয়েল শাখার কাউন্সিল ও সিরাতুন্নবী সা. মাহফিল সম্পন্ন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২২, ০১:০৮ অপরাহ্ণ
ইউরোপ জমিয়ত সান্ডওয়েল শাখার কাউন্সিল ও সিরাতুন্নবী সা. মাহফিল সম্পন্ন

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ সান্ডওয়েল শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ও সিরাতুন্নবী সা. মাহফিল ২২ইঃ সম্পন্ন হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) ওয়েস্ট ব্রম্যুইচ এর সিবিও সেন্টারে বিপুল সংখ্যক জমিয়ত নেতাকর্মী এবং তৌহিদী জনতার উপস্থিতিতে ইউরোপ জমিয়ত স্যান্ডওয়েল শাখার সভাপতি হাফিজ আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামীল বদরুলের পরিচালনায় ও ক্বারী সৈয়দ ইকবালের পবিত্র কোরআন মজিদ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদিস মুফতি আব্দুল হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ব মানবতার মুক্তির মহাদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু সালাম পৃথিবীতে আগমন করেছিলেন গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। হুজুর সাঃ এর হুসনে আখলাক ও আদর্শ অনুসরণের মাধ্যমেই কেবল গোটা দুনিয়ায় শান্তি আসতে পারে।তাই বিশ্বনবী মুহাম্মদ সাঃ এর সুমহান আদর্শ ও শান্তির বাণী সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে জমিয়ত নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ বলেন, ইউরোপ তথা বৃটেনের হক্কানী উলামায়ে কেরামদের নেতৃত্বে পরিচালিত সর্ববৃহৎ এবং প্রাচীনতম ইসলামি সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ জন্মলগ্ন থেকেই হক্বের নিশান উড্ডীন করতে এবং ইসলামের সঠিক আকিদা-বিশ্বাস ধর্মপ্রাণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। ইউরোপ জমিয়তের হাতকে শক্তিশালী করতে উপস্থিত সকলকে এখলাছ ও লিল্লাহিয়াত এর সহিত ঐক্যবদ্ধ ভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউরোপ জমিয়তের সহ-সভাপতি ক্বারী মাওলানা আব্দুল হাফিজ শাহবাগি, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল মহিউদ্দিন,ইউরোপ জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা শেখ নূরে আলম হামিদী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ বার্মিংহাম সাধারণ সম্পাদক ব্যারিস্টার হাফেজ মাওলানা হাবিবুল্লাহ, মদিনাতুল উলুম আল ইসলামিয়ার খতিব মাওলানা সালেহ আহমদ, ইউরোপ জমিয়তের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক কারী হাফিজ মাওলানা মুদ্দাসসির আনোয়ার, ইউরোপ জমিয়ত বার্মিংহামের শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া,ইউরোপ জমিয়ত সান্ডওয়েল শাখার পক্ষ হতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ আব্দুল খালিক,মাওলানা হাবিব খান প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউরোপ জমিয়ত বার্মিংহাম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীর,স্মেথউইক জামে মসজিদের ইমাম মাওলানা কারী হেলাল, সিবিও সেন্টারের পরিচালক সাবুদউল্লাহ, ইউরোপ জমিয়ত সান্ডওয়েল শাখার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোষাধক্ষ্য মাওলানা জাকির হোসাইন,যুব বিষয়ক সম্পাদক হুমায়েদ আহমেদ,মিনহাজ উদ্দিন,কারী মোঃ ওসমান, বার্মিংহাম জমিয়তর অন্যতম দায়িত্বশীল আলহাজ্ব সাদউদ্দিন, হাজী আব্দুল মুতলিব, মাওলানা আলম,হাজী আবদুল মান্নান সেখ, হাজী জাহাঙ্গীর খান, মাুমুন রহমান সহ বিপুল সংখ্যক জমিয়ত নেতাকর্মী।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বিগত তিন বছরের সাংগঠনিক কার্যক্রমের সংক্ষিপ্ত লিখিত রিপোর্ট পেশ করেন সান্ডওয়েল জমিয়তের সাধারণ সম্পাদক জামীল বদরুল এবং বিদায়ী বক্তব্য রাখেন শাখা সভাপতি হাফিজ আতাউর রহমান।

ইউরোপ জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রস্তাবিত ও উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিতে আগামী তিন বছরের নতুন কমিটির ঘোষণা করেন ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ স্যান্ডওয়েল শাখার আগামী তিন বছরের নতুন কমিটি হলো, প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাফিজ আতাউর রহমান,মৌলভী সৈয়দ মুদ্দাসির আলী, আলহাজ্ব আব্দুল কাইয়ুম।

সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল খালিক, সহসভাপতি মাওলানা হাবিব খান, সহসভাপতি মাওলানা বদরুল ইসলাম সাধারণ সম্পাদক জামিল বদরুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান, প্রচার সম্পাদক হাফিজ শামসুল আলম শামিম, অর্থ সম্পাদক মিনহাজ উদ্দিন, সাহিত্য ও তামাদ্দুন বিষয়ক সম্পাদক হাফিজ হুমায়েদ আহমদ,যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা লুৎফর রহমান, সমাজসেবা সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান শেখ।

সদস্যরা হলেন, মাওলানা হাফিজ ফয়েজ শেখ, মাওলানা ইউসুফ, মাওলানা খালেদ, মাওলানা আইয়ুব, মাওলানা হাসান, আলহাজ্ব মুরসালিন হক,আলহাজ্ব আমিনুল হক, আলহাজ্ব মাহবুব হোসেন, আলহাজ্ব সালমান উদ্দিন, এনামুল হক।

সম্মেলন শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইউরোপ জমিয়তের কেন্দ্রীয় সভাপতি সেকুল হাদিস মুফতি আব্দুল হান্নান।