আজ ,

সিলেটে ৫৫ শনাক্তের দিনে আরও দুইজনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২১, ০২:২৬ অপরাহ্ণ
সিলেটে ৫৫ শনাক্তের দিনে আরও দুইজনের মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৫৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এসব তথ্য জানায়।

জানা গেছে, গত ২৪ ঘন্টা করোনায় মারা যাওয়া ২ জন নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৪৬ জন। এর মধ্যে ওসমানীতে ১১৫ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৫৫ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ৪০ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ৭ জন ও হবিগঞ্জের ৪ জন রয়েছেন।

৮৭৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৬.২৮ ভাগ। এর আগের চব্বিশ ঘন্টায় শনাক্তের হার ছিল ৪.৩০ ভাগ। রোগী ছিল ৩৬ জন।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৩৩৮ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৭৭ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৪৪৮ জন। সুনামগঞ্জের ৬২২৪ জন, মৌলভীবাজারের ৮০৫৬ জন ও হবিগঞ্জের ৬৬১০ জন রয়েছেন শনাক্তের তালিকায়।