আজ ,

বিয়ানীবাজারে করোনা আক্রান্ত আরও ১১জন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২২, ২০২১, ০৮:২৬ অপরাহ্ণ
বিয়ানীবাজারে করোনা আক্রান্ত আরও ১১জন

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নতুন করে আরও ১০জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিয়ানীবাজারে করোনায় মোট আক্রান্ত হলেন ১৩৮৫ জন।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, শনিবার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা বুথে ৫৬ জন নমুনা দেওয়ার পর হাসপাতালে র‌্যাপিট এন্টিজের টেস্টে ১০ জনের করোনা পজিটিভ ধরা পড়ে।

অবশিষ্ট ৪৬ জনের নমুনা সিলেটের পিসিআর ল্যাবে প্রেরণ করা হলে এতে আও ১১জনের করোনা পজেটিভ আসে।

রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।