সিলেটেবাসীর সু-চিকিৎসা নিশ্চিতকরণে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেনের ঐকান্তিক প্রচেষ্টা ও মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক জাকির হোসেন।
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন তার ফেসবুক আইডিতে অভিনন্দন ও কৃতজ্ঞতামূলক পোস্ট করেছেন।
ফেসবুকে তিনি লিখেন-
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন মহোদয় আপনাকে।আমাদের জানা মতে গত বছর আগষ্ট মাসে আপনি প্রথম উদ্যোগ গ্রহন করে, মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মহোদয়কে একটি ডি ও পাঠিয়েছিলেন আবার চলতি বছর ফেব্রুয়ারিতে একি ব্যাবস্হা নিয়েছিলেন।সর্বশেষ গতকাল ৪ আগষ্ট ২০২১ তারিখে নতুন করে জনাব জাহিদ মালেক (এম, পি) মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মহোদয়কে আবারও একটি ডি ও পাঠিয়েছেন, যাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত নতুন ১০ তল ভবনে আপাতত ৪র্থ ও ৫ম তলায় ৪৫০ টি নতুন বেডের বিপরিতে সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজনের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য, আমরা আশাবাদী আপনার এ জনবান্ধন উদ্যোগ পবিত্র সিলেট ভূমির মানুষজন বর্তমান অতিমারী করোনার সময় আরো বেশি সুচিকিৎসা পাওয়ার পথকে উন্মুক্ত করবে। সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের নেতৃত্বে যেমনি সাড়া দেশ স্বাস্থ্যসেবা সহ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক একজন সফল পররাষ্ট্রমন্ত্রী হিসাবেও আপনার কর্মে আমরা গর্বিত একজন সৎ কর্মনিষ্ট ও মানবিক সাংসদ পাওয়ায়। জয় হোক মানবতার, জয় হোক মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, জয় হোক মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনার, জয় হোক প্রিয় সিলেটবাসীর। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।