আজ ,

সিলেটের দুই ল্যাবে করোনা শনাক্ত ২৮৯ জনের

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৭, ২০২১, ০২:৪৮ পূর্বাহ্ণ
সিলেটের দুই ল্যাবে করোনা শনাক্ত ২৮৯ জনের

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো

সিলেটে নতুন করে আরও ২৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (০৬ আগস্ট) দুইটি ল্যাবে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্র জানায়, শুক্রবার ওসমানীর ল্যাবে ১০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, শুক্রবার শাবির ল্যাবে ৪৭০ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২ জন, সুনামগঞ্জের ৪৪ জন, হবিগঞ্জের ৯৮ জন এবং মৌলভীবাজার জেলার ৩৭ জন রয়েছেন।