আজ শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের আমিনা আলী টাওয়ার হ্যামলেটের নির্বাচনে সাড়া ফেলেছেন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ
সিলেটের আমিনা আলী টাওয়ার হ্যামলেটের নির্বাচনে সাড়া ফেলেছেন

সিলেট জেলার বৃহত্তর কামালবাজারের মেয়ে আমিনা আলী বাংলাদেশি অধ্যুষিত লন্ডনের টাওয়ার হ্যামেলট নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ব্রিটেনের জনপ্রিয় রাজনৈতিক দল লেবার পার্টি তাকে আসন্ন নির্বাচনে বেথনাল গ্রিণ আসনের অন্তর্ভূক্ত উইভার্স ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনোনীত করেছে। আমিনা আলী আগামী ৭ মে অনুষ্ঠিতব্য টাওয়ার হ্যামলেটস নির্বাচনে লেবার পার্টির মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের প্যানেল থেকে নির্বাচন করছেন। উইভার্স ওয়ার্ড থেকে তাঁর সাথে সিলেটি বংশোদ্ভূত দিলওয়ার হোসেনও লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এ ওয়ার্ডের ভোটাররা মেয়রের পাশাপাশি দুইজন কাউন্সিলর নির্বাচন করতে তাদের রায় প্রদান করবেন।

জন্মসূত্রে ব্রিটেনের নাগরিক হলেও আমিনা আলীর কৈশোরের অধিকাংশ সময় কেটেছে সিলেটে। তিনি কামালবাজারের হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি সিলেট ল’ কলেজে অধ্যয়ন করেছেন। তারপর তিনি বাবা-মায়ের সাথে স্থায়ীভাবে লন্ডনে বসবাস শুরু করেন। এবং লন্ডনের বেথনাল গ্রিণ এলাকার উইভার্সে প্রায় ১৫ বছর ধরে তাঁর পরিবার নিয়ে বসবাস করছেন।

ছাত্রজীবন থেকেই আমিনা আলী একজন দক্ষ সংগঠক, সমাজসেবী ও ছাত্রনেতা হিসেবে সিলেটে সুপরিচিত ছিলেন। এলাকার মানুষের উন্নয়নের জন্য তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে কাজ করেছেন। সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটিসহ একাধিক সমাজসেবামূলক সংগঠনের সদস্য ছিলেন। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরুর পর তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রিয় দল লেবার পার্টির রাজনীতির সাথে যুক্ত হন। একজন ডেডিকেটেড কর্মী হিসেবে লেবার পার্টিও তাকে মূল্যায়ন করেছে। এবারের স্থানীয় নির্বাচনে টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে তাকে মনোনীত করেছে।

আমিনা আলী এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হওয়ায় বেথানল গ্রিণের উইভার্স এলাকার বাসিন্দারা খুবই উচ্ছ্বসিত। অনেক আগে থেকেই সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটি ওয়েলফেয়ার সংগঠনগুলোর কাজে সক্রিয় থাকায় ভোটারদের মাঝে অন্যান্য প্রার্থীদের তুলনায় তাঁর সমধিক পরিচিতি রয়েছে। পাশাপাশি বৃহত্তর কামালবাজার এলাকা এবং সিলেট বিভাগের যুক্তরাজ্য প্রবাসী পরিবারসমূহের সদস্যদের মুখে শোনা যাচ্ছে আমিনা আলীর নাম। বিশেষ করে সাবেক মন্ত্রী এবং লেবারপার্টির বেথনাল গ্রিণ আসনের এমপি রুশনারা আলীর নাম সংশ্লিষ্ট হওয়ায় তাঁর প্রার্থীতার বিষয়টি ভোটারদের মাঝে আলাদা আগ্রহ তৈরি করেছে। কারণ রুশনারা আলীর পূর্ব পুরুষও সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর-পূর্বাংশ তথাপি বৃহত্তর কামালবাজারের অধিবাসী।

সম্প্রতি একটি বেসরকারি মালিকানাধীন মিডিয়ায় দেওয়া এক সাক্ষাতকারে আমিনা আলী ভোটারদের সমস্যা সমাধান ও জীবনমান উন্নয়নে তাঁর দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে ওয়েভার্স এলাকায় বসবাস করিয়ার। তাই এই এলাকার জনগণ কী কী অসুবিধার মাজে আছওইন, সেই সম্পর্কে আমি ভালা অবগত আছি।‘ তিনি বলেন, ‘ভোটাররা যদি ভোট দিয়া আমারে কাউন্সিলর নির্বাচিত করওইন, তাইলে আমি আপ্রান চেষ্টা করমু আমার প্রতি তারার ভালোবাসার প্রতিদান দেওয়ার।’
এক আলাপচারিতায় যুক্তরাজ্য প্রবাসী এবং সিলেটের অধিবাসী সায়মন আহমদ জানান, উইভার্স এলাকায় তাঁর পরিবারসহ অনেক আত্মীয়-স্বজন বাস করেন। তিনি বলেন, ‘আমি তারারে ফোনে অলরেডি খইয়া দিছি ৭ মে’র ইলেকশনো এখটা ভোট আমার ভইন আমিনারে দিতা।’

উইভার্স ওয়ার্ডের ভোটার সুন্দর আলী ফোনালাপে জানান, আমিনা একজন যোগ্য কাউন্সিলর ক্যান্ডিডেট। তিনি খুবই পরিশ্রমী ও একজন আন্তরিক সমাজকর্মী। এলাকার মানুষের উন্নয়নে বিশেষ করে লেবারপার্টির সমাজসেবামূলক কর্মসূচি বাস্তবায়নে আমিনা আলী একজন নিবেদিত ব্যক্তিত্ব। তিনি ৭ মে’র নির্বাচনে সকল শ্রেণির ভোটারের ভালোবাসা পেয়ে কাউন্সিলর নির্বাচিত হবেন- ইন শা আল্লাহ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০