গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার থেকে মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে আটক করেছে র্যাব-৯’র সদস্যরা।
আটককৃতরা হচ্ছেন, বিমানবন্দর থানা এলাকার কালাগুল সাহেব বাজারের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে রাজা মিয়া (২৫) ও মৃত মাসুক মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৩)।
বুধবার (২২ এপ্রিল) সকালে এ র্যাবের মিডিয়া শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ খ্রি. সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।