আজ শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অসামাজিক কাজের দায়ে লালবাজারের হোটেল এলাহী সিলগালা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ
অসামাজিক কাজের দায়ে লালবাজারের হোটেল এলাহী সিলগালা

সিলেট নগরীর বহুল আলোচিত লালবাজারের এলাহী আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে সিলাগালা করেছে সিলেট মহানগর পুলিশ।

 

এ সময় আসমা বেগম (৩৫) ও জুনেদ আহমদ (২৯) নামের দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

 

শুক্রবার মহানগর পুলিশের গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে নগরীর লালবাজারের ‘এলাহী আবাসিক হোটেল’ সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করে।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০