আজ বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে ঝড়ের কবলে ব্যাংক কর্মকর্তা, মাথায় ডাল পড়ে মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬, ০৪:২৮ অপরাহ্ণ
বিশ্বনাথে ঝড়ের কবলে ব্যাংক কর্মকর্তা, মাথায় ডাল পড়ে মৃত্যু

নিহত সেবুল আহমেদ

বিশ্বনাথে ঝড়ের সময় সড়কে গাছের ডাল ভেঙে পড়ে সেবুল আহমেদ নামের গ্রামীণ ব্যাংকে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে তেমুখী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেবুল আহমেদ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের বাসিন্দা। তিনি গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তেমুখী বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় একটি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে, এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত সিলেট নগরের আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হলে রাত প্রায় ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহতের শ্যালক মঈন উদ্দিন আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝড়ে গাছের ডাল পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০