আজ ,

শিবগঞ্জে ভারতীয় মদসহ গোয়াইনঘাটের যুবক আ ট ক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ
শিবগঞ্জে ভারতীয় মদসহ গোয়াইনঘাটের যুবক আ ট ক

সিলেট নগরীর শিবগঞ্জ থেকে ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত সিদ্দিক আমিন গোয়াইনঘাট উপজেলার নলজুড়ী (দক্ষিণ বস্তি) গ্রামের আব্দুল জলিলের ছেলে।

রোববার সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খন্দকার জাফর ইমামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় শিবগঞ্জ এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামন থেকে সিদ্দিক আমিন (২৮) কে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ৩৭৫ মিলিলিটার ধারণক্ষমতার ১৪ বোতল “ICONIQ WHITE” নামের ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল ২৪ (ক) অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর ২৫ এবং তারিখ ২৬ এপ্রিল ২০২৬।