আজ ,

বিয়ানীবাজারে ২৪ঘন্টায় তিনজনের মৃত্যুু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৭, ২০২১, ০৮:৩২ অপরাহ্ণ
বিয়ানীবাজারে ২৪ঘন্টায় তিনজনের মৃত্যুু

মহামারী করোনাভাইরাসে বিয়ানীবাজারে একদিনে ৩ জনের মৃত্যুুর খবর দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আজ শনিবার (০৭ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতদের দু’জনের বাড়ী বিয়ানীবাজার উপজেলার এবং অন্য একজনের বাড়ী বড়লেখা উপজেলায়।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুবরণ করেন ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুস শহিদ।

তিনি বড়লেখা উপজেলা উত্তর বর্ণি এলাকার বাসিন্দা। গত ২৯ জুলাই আব্দুস শহিদ করোনা উপসর্গ নিয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে বৃহস্পতিবার তার করোনার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। কিন্তু আজকে অক্সিজেন সাপোর্ট দেয়া অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরিসংখ্যান বড়লেখা উপজেলায় যুক্ত হবে।

শুক্রবার সকাল ৮টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত মৃত্যুবরণ করেন মুড়িয়া ইউনিয়নের আব্দুল জলিল।

এছাড়া শুক্রবার রাতে করোনায় আক্রান্ত হয়ে পৌরসভার কসবা গ্রামের একজন ষাটোর্ধ বৃদ্ধা মৃত্যুবরণ করেছেন।

এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনায় মৃতের ৫৫জন।