আজ ,

বিশ্বকাপের প্রথম লালকার্ড, মাঠ ছাড়া ওয়েলসের গোলকিপার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২২, ০৭:০৭ অপরাহ্ণ
বিশ্বকাপের প্রথম লালকার্ড, মাঠ ছাড়া ওয়েলসের গোলকিপার

বিশ্বকাপের প্রথম লালকার্ড পেলেন ওয়েলসের গোলকিপার হেনেসে। ম্যাচের ৮৪ মিনিটের সময় গোলপোস্ট ছেড়ে তিনি বাইরে বেরিয়ে এসে ইরানের মেহেদি তারেমিকে ফাউল করেন। রেফারি প্রথমে ওয়েনি হেনেসেকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন।

কিন্তু খানিকবাদে সিদ্ধান্ত বদলে ভিডিও রিপ্লের জন্য মাঠের বাইরে ছুটে যান। রিপ্লে দেখে মাঠে ফিরে নিজের সিদ্ধান্ত বদল করেন রেফারি। আগে দেখানো হলুদ কার্ডের সিদ্ধান্ত বাতিল করে লালকার্ড বের করে ওয়েলসের গোলকিপার ওয়েনে হেনেসে মাঠ ছাড়ার নির্দেশ দেন। কোন প্রতিবাদ না করে হেনেসে সিদ্ধান্ত মেনে নিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়েন।

 

চলতি বিশ্বকাপে এটি প্রথম লালকার্ডের ঘটনা। ম্যাচে তখনো গোলশূন্য ড্র চলছিলো। পুরো ম্যাচে ইরান বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে। এর মধ্যে তাদের দুটি শট ওয়েলসের পোস্টে লেগে ফিরে আসে।

 

ইরান তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল ৬-২ গোলে। অন্যদিকে ওয়েলস তাদের প্রথম ম্যাচে ড্র করেছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।