আজ ,

বাংলাদেশের জমিয়ত নেতৃবৃন্দের সাথে লন্ডন জমিয়তের মতবিনিময়

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১৬, ২০২৩, ০৩:০২ পূর্বাহ্ণ
বাংলাদেশের জমিয়ত নেতৃবৃন্দের সাথে লন্ডন জমিয়তের মতবিনিময়

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ লন্ডন মহানগর শাখার উদ্যোগে গত বুধবার (১৪জুন) লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদ মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক এমপি, এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী ও হবিগঞ্জ জেলা জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হক (সাহেবজাদায়ে হবিগঞ্জী রাহঃ) এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা নাজিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তারা বলেন ব্রিটেনে ইসলামের সুমহান বাণী এবং মুসলমানদের ঈমান আকিদা সংরক্ষণ ও ইসলামের সঠিক শিক্ষা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যেতে হবে। এজন্য হক্কানী উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত সংগঠন ইউরোপ জমিয়তের নেতৃত্বে সকল জমিয়ত নেতা-কর্মীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ-এর প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা শামসুল হক সাহেব, ইউরোপ জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ আশরাফ আলী, হাফিজ মাওলানা মুবারক আলী, ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ, ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা মামনুন মুহিউদ্দীন, মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোখতার হোসাইন, হাফিজ মাওলানা মাছুম আহমদ (সাহেবজাদায়ে শায়খে কৌড়িয়া রাহঃ), নিউহ্যাম শাখার সাধারণ সম্পাদক মুফতি বুরহান উদ্দিন, মহানগরীর যুব-বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনাম উদ্দিন, সহ যুব বিষয়ক সম্পাদক মাওলানা ফুজাইল আহমদ।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউরোপ জমিয়তের সহ সভাপতি মুফতি আজীম উদ্দিন, মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, মুফতি লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক মুফতি ফয়জুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা বদরুল আলম, মাওলানা আনোয়ার হোসেন রব্বানী, সহ প্রচার সম্পাদক হাফিজ ওয়ালিদুর রাহমান, নির্বাহী সদস্য হাজী আরকুম আলী, হাজী বদরুল হক চৌধুরী, টাওয়ার হ্যামলেট শাখার সভাপতি মাওলানা রশিদ আহমদ নোমান, হেকনী শাখার সহসভাপতি হাজী জুবায়ের আহমদ, পপলা শাখার সহসভাপতি হাজী আবু সাঈদ চৌধুরী, শেডওয়েল শাখার সেক্রেটারী হাজী আব্দুল খালিক, মাওলানা দেলোয়ার হোসাইন।