আজ ,

গোলাপগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

[ppsp_buttons]
সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২২, ২০২৬, ০৪:১৮ অপরাহ্ণ
গোলাপগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

গোলাপগঞ্জে একাধিক বৈষম্যবিরোধী মামলার আসামি ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দীপন (৩৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দীপন উপজেলার রণকেলী দক্ষিণভাগ (নোয়াটুল) এলাকার মৃত আব্দুল মন্নান ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে দিকে গোলাপগঞ্জ উপজেলার রণকেলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, দেলোয়ার হোসেন দীপনের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।