আজ ,

এএলএম কাওছার যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৩০, ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ণ
এএলএম কাওছার যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার অনুমোদিত হাল অ্যান্ড ইস্ট রাইডিং যুবদলের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে এএলএম কাওছার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রসডেল, লিডস, হাল অ্যান্ড ইস্ট রাইডিং এবং বার্নলি যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

এএলএম কাওছার দীর্ঘদিন সিলেট মহানগর ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় এএলএম কাওছারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীরা।

প্রতিক্রিয়ায় এএলএম কাওছার তাঁকে এ দায়িত্ব প্রদান করায় যুক্তরাজ্য যুবদলের সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।