সিলেটের গোয়াইনঘাটে জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালের আনুষ্ঠানিক উদ্ধোধন হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১১টায় সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ম্যুরালটির উদ্ধোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আসলাম, যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামসুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মীয় উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন মাষ্টার,পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোজাম্মেল হক মেনন, যুগ্ম আহবায়ক আবদুল মালিক, সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন, জেলা যুবলীগের সদস্য এডভোকেট রাশেদ পারভেজ লাবলু, আওয়ামীলীগনেতা শাহজাহান সিরাজ, মধ্য জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মাসুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আফাজ উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমদ সামি প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা রমজান আলী জেহাদি।