আজ ,

ইয়র্ক বাংলার সম্পাদক রশীদ আহমদকে মারকাযুল হিদায়ার সংবর্ধনা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৬, ২০২১, ০৪:৩২ পূর্বাহ্ণ
ইয়র্ক বাংলার সম্পাদক রশীদ আহমদকে মারকাযুল হিদায়ার সংবর্ধনা

ইয়র্ক বাংলা ম্যাগাজিনের সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, বহু গ্রন্থ প্রণেতা মাওলানা রশীদ আহমদকে সংবর্ধনা প্রদান করেছে মারকাযুল হিদায়া সিলেট।

আজ বৃহস্পতিবার (০৬ মে) দিবাগত সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর সাদারপাড়াস্থ মাদরাসার ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এই সম্মাননা স্মারক মারকাযুল হিদায়ার মুদির মুফতি নুরুযযামান সাঈদ তার হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন-মারকাযুল হিদায়ার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ সালমান, মাওলানা আলাউদ্দিন সরওয়ার, মাওলানা আব্দুর রহমান।