আজ সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আমৃত্যু কুরআনের খেদমত করতে চান হাফেজ নোমান মাহফুজ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২, ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ণ
আমৃত্যু কুরআনের খেদমত করতে চান হাফেজ নোমান মাহফুজ

মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত কুরআনের খাদিম হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে চান হাফেজ নোমান মাহফুজ। ২০০৭ সাল থেকে পবিত্র মাহে রমজানে তারাবির নামাজে ইমামতি করে আসছেন তিনি।

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার পূর্ব খৰ্দ্দাপাড়া, নিশ্চিন্ত, ঢাকাদক্ষিণ গ্রামে ১৯৯২ সালের ১ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী খবির উদ্দিন।

স্থানীয় নিশ্চিন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী শেষে ২০২২ সালে উপজেলার আমুড়া ডামপাল মাদরাসা থেকে ইলমে ওহীর জ্ঞানার্জনের সূচনা করেন হাফেজ নুমান মাহফুজ। ৫ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি সবার বড়। প্রখর মেধাবী এই হাফেজে কুরআন ২০০৭ সালে জামিয়া ইসলামিয়া বারকোট মাদরাসা থেকে হিফয সম্পন্ন করেন। আযাদ দ্বীনী এদারা বোর্ডে অষ্টম মুমতাজ।

মহাগ্রন্থ কুরআনুল কারীম। মানবজাতীর চলার পথের গাইড লাইন। মুমিনদের আত্মার খোরাক। তেলাওয়াতে খুশি হয় মুমিনদের অন্তর। বাড়ে

ঈমান। ঐশীগ্রন্থ। মহান আল্লাহর চিরন্তন বাণী। মিথ্যা ভুল ও সন্দেহের উর্ধ্বে এক মুজেজাপূর্ণ কিতাব। লাওহে মাহফুজে সংরক্ষিত কিতাব। হেরা গুহায় সূচনা এ কুরআন। ইকরা বিসমি দিয়ে সূচনা। বাহক ফেরেশতা জিবরাইল। প্রিয় রাসুল ঠিকানা। কুরআন এক আলোর ফোয়ারা। হেরার জ্যোতি।

কুরআন মানব জাতির মুক্তির মানুষের পথ নির্দেশিকা। মুমিনের ইমানের চেতনা। মুত্তাকির জান্নাতের ঠিকানা। পথচলার সমাধান।

কুরআনের মাস রমজান। এ মাসে কুরআন অবতীর্ণ হয়। তাইতো রমজান সম্মানিত। কুরআন ছোঁয়া লাগবে যে অন্তরে, সে অন্তর হবে উদ্ভাসিত। হবে

সুবাসিত সুরভিত। কুরআনের ছোঁয়ায় ইমান হবে শাণিত। হবে তেজদ্বীপ্ত।

আল্লাহ তায়ালা বলেন, ‘যারা ইমানদার তারা যখন আল্লাহর নাম নেয়, নরম হয় তাদের অন্তর। আর যখন তাদের সামনে কুরআন পাঠকরা হয়, তাদের ঈমান সজিব হয়ে উঠে। তারা মাওলা প্রেমে আত্মনিবেদিত হয়।-সুরাআনফাল: ২

রোজায় কুরআনের সুর বাজে মুমিনের ঘরে ঘরে।

তারাবির নামাযে পঠিত হয় কুরআন। পহেলা রোযা থেকে একাধারে ২৭ রোযা পর্যন্ত সিলেটের সকল মসজিদে মসজিদে হাফেযে কুরআনদের কণ্ঠে ধরণীত খোদার বানী। শীতল হয় মুসল্লিদের হৃদয়।

এসকল হাফেযে কুরআনদের খেদমতে মুসল্লিরা মহান আল্লাহকে পাওযার আশায় থাকেন।

মাহে রমজানে তারাবির নামাজের ইমামতির দায়িত্ব পালন করা হাফেজে কুরআনদের নিয়ে নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেটের বিশেষ আয়োজন ‘আলোর পরশমণি’। আজ আমরা হাফেজ নুমান মাহফুজের কথা তুলে ধরছি।

এবছর বায়তুল আমান হুসাইন মসজিদ নিশ্চিন্ত,

গোলাপগঞ্জ-এতারাবির নামাজে ইমামতি করছেন। এটা তার উনিশতম সালাতুত তারাবির ইমামতির দায়িত্ব।

২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত নিজের মা বাবা ভাই বোন, দাদা দাদিকে নিয়ে। অতপর নিজ গ্রামের পশ্চিম নিশ্চিন্ত জামে মসজিদ, নিশ্চিন্ত জামে মসজিদ, হাদারপাড় জামে মসজিদ, দক্ষিণভাগ হাজী আবদুর রহমান মসজিদ, মাদরাসা খাইরুল উলুম মাদরাসা মসজিদসহ বিভিন্ন মসজিদে পবিত্র রমজান মাসে তারাবির ইমামমতি করেন।

ইমামতির পাশাপাশি বায়তুল আমান হুসাইন মসজিদে ২০২১ সাল থেকে নিয়মিত তারাবীহর ইমামতি করছি

তারাবীহর ইমামতির পাশাপশি ২০২১ সাল থেকে বায়তুল আমান নিশ্চিন্ত নামে ভিন্নধারার একটি দ্বীনি প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করছেন।

২০২৪ সাল থেকে জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে মক্তব শিক্ষার পুনর্জাগরণের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন।

তাছাড়া গ্রামের কুরআনে হাফিযদের সমন্বয়ে গঠিত ইত্তেহাদুল হুফফায ফাউন্ডেশন নিশ্চিন্ত এর নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করত এলাকায় হুফফায গড়ার লক্ষ্যে কাজ।

হাফেজ নুমান মাহফুজ মহান রবের শুকরিয়া আদায়ের পাশাপাশি নিজ মাতাপিতা, উস্তাদদের শুকরিয়া আদায় করে বলেন, যাদের মেহনত ও দুয়ার বদৌলতে আমি হাফিজে কুরআন হয়েছি। তারাবির নামাজে তেলাওয়াতের দ্বারা আমি মুসল্লিদের যে ভালোবাসায় পেয়েছি তা ভাষায় প্রকাশ করার মত নয়। প্রতিবছর মুসল্লিদের থেকে পাওয়া ভালবাসাই আমার জীবনের অনেক বড় পাওয়া। যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত বটে। আমার দিলের একটাই চাওয়া আল্লাহ তায়ালা যেনো আমাকে আমৃত্যু কুরআনের খাদিম হিসাবে নিয়োজিত রাখেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০