আজ সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুরআনের একনিষ্ঠ খাদেম হতে চান হাফেজ আব্দুল কুদ্দুস

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৬, ২০২৬, ০৩:০৬ অপরাহ্ণ
কুরআনের একনিষ্ঠ খাদেম হতে চান হাফেজ আব্দুল কুদ্দুস

পবিত্র কুরআনুল কারীম ও হাদীসে নববীর একনিষ্ঠ খাদেম হতে চান হাফেজ আব্দুল কুদ্দুস। তিনি হাফেজে কুরআনের পাশাপাশি একাধারে মাওলানা এবং মুফতি। হাদীসের খেদমত করছেন সিলেটেরে ঐতিহ্যবাহী বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদরাসায়।

চার বছর ধরে গোলাপগনজ চৌমুহনী জামে মসজিদে তারাবির নামাজে তিনি ইমামতি করে আসছেন।

কুরআন মানব জাতির মুক্তির মানুষের পথ নির্দেশিকা। মুমিনের ইমানের চেতনা। মুত্তাকির জান্নাতের ঠিকানা। পথচলার সমাধান। কুরআনের মাস রমজান। এ মাসে কুরআন অবতীর্ণ হয়। তাইতো রমজান সম্মানিত। কুরআন ছোঁয়া লাগবে যে অন্তরে, সে অন্তর হবে উদ্ভাসিত। হবে সুবাসিত সুরভিত।

কুরআনের ছোঁয়ায় ইমান হবে শাণিত। হবে তেজদ্বীপ্ত।আল্লাহ তায়ালা বলেন, ‘যারা ইমানদার তারা যখন আল্লাহর নাম নেয়, নরম হয় তাদের অন্তর।

আর যখন তাদের সামনে কুরআন পাঠকরা হয়, তাদের ঈমান সজিব হয়ে উঠে। তারা মাওলা প্রেমে আত্মনিবেদিত হয়।-সুরাআনফাল: ২

রোজায় কুরআনের সুর বাজে মুমিনের ঘরে ঘরে। তারাবির নামাযে পঠিত হয় কুরআন। পহেলা রোযা থেকে একাধারে ২৭ রোযা পর্যন্ত সিলেটের সকল মসজিদে মসজিদে হাফেযে কুরআনদের কণ্ঠে ধরণীত খোদার বানী। শীতল হয় মুসল্লিদের হৃদয়। এসকল হাফেযে কুরআনদের খেদমতে মুসল্লিরা মহান আল্লাহকে পাওযার আশায় থাকেন।

মাহে রমজানে তারাবির নামাজের ইমামতির দায়িত্ব পালন করা হাফেজে কুরআনদের নিয়ে নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেটের বিশেষ আয়োজন ‘আলোর পরশমণি’। আজ আমরা হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস এর কথা তুলে ধরছি।
হাফেজ আব্দুল কুদ্দুস ২০০৫ সাল থেকে নিজ এলাকায় তারাবির নামাজে ইমামতি শুরু করেন।

এখানে ১ বছর, রাজাগঞ্জ নয়াগ্রাম জামে মসজিদে ২বছর, গোলাপনগর উত্তর জামে মসজিদে ১ বছর, গোলাপ নগর পশ্চিমগাঁও জামে মসজিদে ২ বছর, দৌলতপুর জামে মসজিদে ২বছর, ফুলবাড়ি ঘনশ্যাম জামে মসজিদে ১ বছর, দাড়িপাতন কেন্দ্রীয় জামে মসজিদে ১ বছর, তুড়ুগাঁও জামে মসজিদে ৮ বছর, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদে ৪ বছর (চলমান)।

গোলাপগঞ্জ উপজেলার বাঘা পরগণা বাজার, এখলাছপুর (উপর) গ্রামের মরহুম ওয়াছির আলীর ছেলে আব্দুল কুদ্দুস হেফজের সবক শুরু করেন জামেয়া রাহমানিয়া হাফিজিয়া মাদরাসা গোলাপগঞ্জ থেকে। এখানে ১বছর পড়াশুনার পর
হিফয সম্পন্ন করেন বাঘা গোলাপ নগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদরা থেকে। ২০০৫ সালে বেফাক বোর্ডের অধীনে বোর্ড পরীক্ষায় মুমতায অর্জন করেন।

এরপর ২০১৫ সালে বাইতুল উলুম ঢালকা নগর ঢাকা থেকে তাকমিল ফিল হাদিস সম্পন্ন এবং ২০১৬ তাখাসসুস ফিল ফিকহ এর ডিগ্রী লাভ করেন।

বর্তমানে তিনি বাঘা গোলাপ নগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদরাসায় মুহাদ্দিস পদে এবং দক্ষিণ বাঘা সাহেবের মহল্লাহ জামে মসজিদে খতিব পদে দ্বীনে ইসলামের গুরুত্বপূর্ণ খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

হাফেজ আব্দুল কুদ্দুস আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে বলেন, তারাবির নামাজে ইমামতির দ্বারা অন্তর প্রশান্ত হয় এবং আল্লাহর কুদরতের উপর ঈমান বৃদ্ধি হয়।

মরণ পর্যন্ত ইখলাসের সহিত কুরআন ও সুন্নাহের খেদমতে নিয়োজিত থাকতে মহান আল্লাহ তায়ালার কাছে তিনি এটাই প্রার্থনা করেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০