আজ ,

হিথ্রো থেকে সিলেট এসেই কোয়ারান্টাইনে ৮৩ লন্ডনী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১, ২০২১, ০৩:০০ অপরাহ্ণ
হিথ্রো থেকে সিলেট এসেই কোয়ারান্টাইনে ৮৩ লন্ডনী

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মাঝে আজ বৃহস্পতিবার (০১ এপ্রিল) হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট আসা ৮৩ জন লন্ডনীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আজ সকাল ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তারা হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাাতিক বিমানবন্দরে আসেন।

পরে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে সকল যাত্রীদেরকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুসারে আগত প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

যেসব হোটেলের কোয়ারেন্টিনে রয়েছেন প্রবাসীরা- হোটেল অনুরাগে ১১ জন, হোটেল নূরজাহানে ৬জন, হোটেল হলিগেটে ১৭জন, হোটেল হলি সাইডে ৩জন, হোটেল স্টার প্যাসিফিকে ১জন, হোটেল লা রোজে ১৭জন, হোটেল লা ভিস্তায় ৮জন, হোটেল রেইন বো গেষ্ট হাউজে ১০জন ও রয়েল প্লামে আরও ১০জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।