আজ ,

সিলেটে ৯শ’ পিস ভারতীয় ক্রিমসহ যুবক আটক

[ppsp_buttons]
সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ণ
সিলেটে ৯শ’ পিস ভারতীয় ক্রিমসহ যুবক আটক

সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় নিভিয়া সফট ক্রিমসহ একটি পিকআপ আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় জামাল আহমদ (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নগরের সোবহানীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালী মডেল থানার এএসআই (নিঃ) সানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোবহানীঘাটস্থ মেসার্স ওরিয়েন্টাল অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড ট্রান্সপোর্ট-২ নামের ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালান।

এ সময় একটি টাটা পিকআপে তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিকের বস্তায় রাখা ৯০০ পিস ভারতীয় নিভিয়া সফট ক্রিম (২০০ মিলি) উদ্ধার করা হয়। জব্দ করা এসব ক্রিমের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জামাল আহমদকে আটক করা হয়। তিনি সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল এলাকার মৃত মুনাফর আলীর ছেলে।

আটক পিকআপটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১২-৪২২১।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় The Special Powers Act, 1974-এর 25B(1)(b) ধারায় মামলা করা হয়েছে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটক জামাল আহমদকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।