আজ ,

শনিবার মাধবপুরে গণটিকা কার্যক্রম শুরু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৬, ২০২১, ০৯:০১ অপরাহ্ণ
শনিবার মাধবপুরে গণটিকা কার্যক্রম শুরু

করোনাভাইরাস প্রতিরোধক টিকা কার্যক্রম সারাদেশের ন্যায় শনিবার (০৭ আগস্ট) হবিগঞ্জের মাধবপুরেও অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মাধবপুর পৌরসভার ৩টি ওয়ার্ড ও ১১টি ইউনিয়নে ৩৩টি মোট ৩৬ টি কেন্দ্রে এই গণটিকাদান কার্যক্রম একযোগে শুরু হবে।

শনিবার (০৭ আগস্ট) কার্যক্রম চলবে। একই সাথে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কার্যক্রম চালু থাকবে। ইতোমধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম ইশতিয়াক মামুন জানান, উপজেলার ১১টি ইউনিয়নে এবং মাধবপুর পৌরসভার ৩টি ওয়ার্ডে মোট ৩৬টি টিকাদান কেন্দ্রে মোট ৩৬টি বুথে এ কার্যক্রম চলবে প্রতিটি ইউনিয়ন কমপ্লেক্স একটি করে কেন্দ্র ১টি বুথ থাকবে ১ জন পরিদর্শক ১জন টিকাদানকারী ও স্বেচ্ছাসেবী থাকবে।

তিনি আরও বলেন শুধুমাত্র ২৫ বছর বয়সের উর্ধ্বরা রেজিষ্টেশন করে টিকা নিতে পারবেন উপজেলায় প্রতি বুথে ২০০ করে মোট ৭ হাজার ২শ জনকে টিকা দেয়া হবে, একই সাথে মহিলা ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও পাবে পর্যায়ক্রমে সকল নাগরিককে এ কার্যক্রমে আওতায় আনা হবে বলে তিনি জানান।