লন্ডনে অবস্থানরত ভাটেরাবাসীর ভালবাসায় সিক্ত হয়েছেন চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম।
সম্প্রতি লন্ডন সফরে গেলে লন্ডনের বিভিন্ন সিটিতে বসবাসকারী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নবাসী তাকে সংবর্ধনা প্রদান করেন।

এসময় ভাটেরা ইউনিয়নবাসীদের এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। প্রিয় চেয়ারম্যানকে পেয়ে আত্মভোলা হয়ে মনখোলা আলােচনা করেন উপস্থিত সবাই। আলোচনা হয় ইউনিয়নের উন্নয়ন নিয়ে।
পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে শিক্ষাবিদ ড. নুরুল ইসলামের সভাপতিত্বে এবং আতিক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ছাত্রনেতা মাহবুব হোসেন খসরু, বজলুল করীম, কয়েস মিয়া, আব্দুস শহীদ, শাহ্ আব্দুল মুতলিব, মরম আলী, সাজ্জাদুর রহমান, সৈয়দ ফয়জুল ইসলাম প্রমুখ।