আজ ,

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শাবি শিক্ষকের আত্মহনন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২১, ১০:০৫ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শাবি শিক্ষকের আত্মহনন

শাবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে পিএইচডিতে অধ্যয়নরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান আত্মহত্যা করেছেন।

শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে তিনি আত্মহত্যা করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন শাবির প্রক্টর ড. আলমগীর কবীর।

প্রক্টর বলেন, মাহফুজ সম্প্রতি শিকক্ষা ছিুটি নিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রি নিতে গেছেন। আমরা বিভিন্ন মাধ্যমে তার আত্মহত্যার বিষয়টি জানতে পেরেছি। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায় নি। যুক্তরাষ্ট্র পুলিশ বিষয়টি তদন্ত করছেন, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।