প্রবাস বার্তা:: বাঙালি শ্রমিক খুনের অভিযোগে মালয়েশিয়ায় আরেক বাংলাদেশি শ্রমিকের মৃত্যুদন্ড দিয়েচে দেশটির হাইকোর্ট।
মঙ্গলবার তাকে এই দণ্ড দেওয়া হয়। মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশির নাম মোহাম্মদ জবি উল্লাহ (৪০)।
২০১৮ সালের ২৫ মার্চ রাতে একই বাড়িতে থাকা আরেক বাংলাদেশি শ্রমিক মিন্টুকে (৪০) হত্যা করেন জবি। রায়ে বিচারপতি মো. রাদজি আব্দুল হামিদ বলেছেন, হত্যাকাণ্ডে জবি সম্পৃক্ত ছিল না তার পক্ষে সুস্পষ্ট প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছে আসামি পক্ষ।