আজ ,

বন্দরবাজার থেকে চার নারী পুরুষ আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫, ১২:০২ পূর্বাহ্ণ
বন্দরবাজার থেকে চার নারী পুরুষ আটক

সিলেট মহানগরীতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার বিষয়টি এসএমপি’র পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত শনিবার (২ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারের লালবাজার এলাকার ‘হোটেল এমদাদিয়া’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হাকিম উল্লাহ (২৬), বিল্লাল হোসেন (৪০), মোছা. মিতা বেগম (২৮) ও মোছা. কুলসুমা বেগম (৩৬)। পুলিশ জানায়, সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন লালবাজার এলাকার ‘হোটেল এমদাদিয়া’ আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি পুলিশ।

শনিবার (২ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এই অভিযান চালায় পুলিশ।

তখন হোটেলে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় ২ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট চারজনকে গ্রেফতার করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নন-এফআইআর-৪৬৮, তারিখ ০৩ নভেম্বর ২০২৫ খ্রিঃ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।