সিলেট নগরীর রায়নগর সোনারপাড়া এলাকার পানিবন্দি অসহায় মানুষের মাঝে যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় রাসোস ৩১ নম্বর বাসার প্রাঙ্গণে অর্থ বিতরণ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আব্দুর রব সায়েম, যুবলীগ নেতা আহমেদ মানিক, এস ডি সুমেল, সাংবাদিক আতিকুর রহমান নগরী।