আজ ,

নৃত্যশিল্পীকে মাঝনদীতে ‘ধর্ষণ’ সিলেট থেকে প্রধান আসামি গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ণ
নৃত্যশিল্পীকে মাঝনদীতে ‘ধর্ষণ’ সিলেট থেকে প্রধান আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় দুই নারী নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মুজাহিদকে সিলেটে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে নবগঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিয়ানীবাজার উপজেলার একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

বুধবার সকালে এসআরবি-৯ সিলেটের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। তিনি জানান, সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে র‌্যাব বিলুপ্ত হওয়ার পর আত্মপ্রকাশ করা এই বিশেষ বাহিনীর এটিই প্রথম সফল অভিযান।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ সেপ্টেম্বর ‘রাকিব’ নামের ভুয়া পরিচয়ে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে পেশাদার নৃত্যশিল্পী দলের দুই তরুণী ও এক যুবককে সরাইলের কুট্টাপাড়া এলাকায় ডেকে নেন মুজাহিদ ও তাঁর সহযোগীরা।

 

পরে নৌকায় করে তিতাস নদীর একটি স্থানে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই নারী নৃত্যশিল্পীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীদের করা মামলার পর অন্য এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রধান আসামির অবস্থান শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুজাহিদ এই অপরাধের কথা স্বীকার করেছেন এবং এ ঘটনায় জড়িত বাকি পাঁচ সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।