আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল, আসছে ‘সাইবার নিরাপত্তা আইন’

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৭, ২০২৩, ১২:৫৯ অপরাহ্ণ
ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল, আসছে ‘সাইবার নিরাপত্তা আইন’

বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে এই আইনটি ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩” নামে প্রতিস্থাপিত হবে। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল সংশ্লিষ্টরা।

এর আগে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল বা পরিবর্তন করা হবে না। তবে আইনের অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০